এক চার্জে দুইদিন চলবে নকিয়ার স্মার্টফোন

২২ মে, ২০১৯ ০০:৩২  
গত ফেব্রুয়ারিতে এইচএমডি গ্লোবাল নকিয়ার বাজেট স্মার্টফোন ‘নকিয়া ৩.২’। ইতিমধ্যেই ভারতের বাজারে উন্মোচিত হয়েছে ফোনটি। এই ফোনের বিশেষত্ব হলো এটি এক চার্জে দুইদিন পর্যন্ত চলবে, দাবি এইচএমডি গ্লোবালের। দুই গিগাবাইট ও তিন গিগাবাইট র‍্যামের আলাদা দুটি সংস্করণে ফোনটিতে থাকবে ৪০০০ এমএএইচ ব্যাটারি। দুই গিগাবাইট র‍্যামের সাথে থাকবে ১৬ গিগাবাইট ইন্টারন্যাল মেমরি। অন্যটিতে থাকতে ৩২ গিগাবাইট ইন্টারন্যাল মেমরি। কালো ও স্টিল রঙে পাওয়া যাবে নকিয়া ৩.২। ফোনটি চলবে অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেমে। থাকবে ৬.২৬ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে। প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন ৪২৯ চিপসেট। ছবি তোলার জন্য ফোনটির পিছনে ১৩ মেগাপিক্সেল ও সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। এছাড়া থাকছে ফোরজি এলটিইসহ প্রয়োজনীয় প্রায় সকল ফিচার। ডিবিটেক/বিএমটি